বাপ-দাদাদের ধর্ম থেকে ১০২টি কুপুরী বাক্য। যা আজকেই বর্জন করা জুরুরী

আমাদের দেশে বিভিন্ন অঞ্চলে এধরনের বহু কুসংস্কার প্রচলিত রয়েছেযা প্রতিনিয়ত মানুষ কথায় ও কাজে ব্যবহার করে থাকেএগুলোর প্রতি বিশ্বাস করা ঈমানের জন্য মারাত্মক হুমকীকিছু কিছু হল শিরক এবং স্পষ্ট জাহেলিয়াতকিছু কিছু সাধারণ বিবেক বিরোধী এবং রীতিমত হাস্যকরও বটেমূলত: বাজারে কি করিলে কি হয়মার্কা কিছু বই এসবের সরবরাহকারীঅশিক্ষিত কিছু মানুষ অন্ধবিশ্বাসে এগুলোকে লালন করেতাই এ ব্যাপারে সচেতন হওয়া জরুরীমানুষের মাঝে সচেতনতা সৃষ্টির উদ্দেশ্যে সমাজে ছড়িয়ে-ছিটিয়ে থাকা অসংখ্য কুসংস্কার থেকে এখানে কয়েকটি মাত্র উল্লেখ করা হয়েছেআপনাদের নিকট যদি কিছু জানা থাকে তবে মন্তবের ঘরে সংযোগ করার জন্য বিশেষভাবে অনুরোধ করছি 

১) পরীক্ষা দিতে যাওয়ার পূর্বে ডিম খাওয়া যাবে নাতাহলে পরীক্ষায় ডিম (গোল্লা) পাবে 
২) নতুন স্ত্রীকে দুলা ভাই কোলে করে ঘরে আনতে হবে 
৩) দোকানের প্রথম কাস্টমর ফেরত দিতে নাই 
৪) নতুন স্ত্রীকে নরম স্থানে বসতে দিলে মেজাজ নরম থাকবে
৫) বিড়াল মারলে আড়াই কেজি লবণ দিতে হবে
৬) ঔষধ খাওয়ার সময় বিসমিল্লাহ বললেরোগ বেড়ে যাবে 
৭) জোড়া কলা খেলে জোড়া সন্তান জন্ম নিবে
৮) রাতে নখ, চুল ইত্যাদি কাটতে নাই 
৯) চোখে কোন গোটা হলে ছোট বাচ্চাদের নুনু লাগাইলে সুস্থ হয়ে যাবে 
১০) ভাই-বোন মিলে মুরগী জবেহ করা যাবে না 
১১) ঘরের ময়লা পানি রাতে বাইরে ফেলা যাবে না 
১২) ঘর থেকে কোন উদ্দেশ্যে বের হওয়ার পর পেছন থেকে ডাক দিলে যাত্রা অশুভ হবে 
১৩) ব্যাঙ ডাকলে বৃষ্টি হবে 
১৪) কুরআন মাজীদ হাত থেকে পড়ে গেলে আড়াই কেজি চাল দিতে হবে 
১৫) ছোট বাচ্চাদের দাঁত পড়লে ইঁদুরের গর্তে দাঁত ফেলতে বলা হয়, দাঁত ফেলার সময় বলতে শিখানো হয়, “ইঁদুর ভাই, ইঁদুর ভাই, তোর চিকন দাঁত টা দে, আমার মোটা দাঁত টা নে” 
১৬) মুরগীর মাথা খেলে মা-বাবার মৃত্যু দেখবে না 
১৭) বলা হয়, কেউ ঘর থেকে বের হলে পিছন দিকে ফিরে তাকানো নিষেধতাতে নাকি যাত্রা ভঙ্গ হয় বা অশুভ হয় 
১৮) ঘরের ভিতরে প্রবেশ কৃত রোদে অর্ধেক শরীর রেখে বসা যাবে না। (অর্থাৎ শরীরের কিছু অংশ রৌদ্রে আর কিছু অংশ বাহিরে) তাহলে জ্বর হবে 
১৯) রাতে বাঁশ কাটা যাবে না 
২০) রাতে গাছের পাতা ছিঁড়া যাবে না 
২১) ঘর থেকে বের হয়ে বিধবা নারী চোখে পড়লে যাত্রা অশুভ হবে 
২২) ঘরের চৌকাঠে বসা যাবে না 
২৩) মহিলাদের মাসিক অবস্থায় সবুজ কাপড় পরিধান করতে হবেতার হাতের কিছু খাওয়া যাবে না 
২৪) বিধবা নারীকে সাদা কাপড় পরিধান করতে হবে 
২৫) ভাঙ্গা আয়না দিয়ে চেহারা দেখা যাবে নাতাতে চেহারা নষ্ট হয়ে যাবে 
২৬) ডান হাতের তালু চুলকালে টাকা আসবেআর বাম হাতের তালু চুলকালে বিপদ আসবে 
২৭) নতুন কাপড় পরিধান করার পূর্বে আগুনে ছেক দিয়ে পড়তে হবে 
২৮) নতুন কাপড় পরিধান করার পর পিছনে তাকাইতে নাই 
২৯) বৃষ্টির সময় রোদ দেখা দিলে বলা হয় শিয়ালের বিয়ে 
৩০) আশ্বিন মাসে নারী বিধবা হলে আর কোন দিন বিবাহ হবে না 
৩১) খানার পর যদি কেউ গা মোচড় দেয়, তবে বলা হয় খানা না কি কুকুরের পেটে চলে যায় 
৩২) রাতের বেলা কাউকে সুই-সূতা দিতে নাই 
৩৩) গেঞ্জি ও গামছা ছিঁড়ে গেলে সেলাই করতে নাই 
৩৪) খালি ঘরে সন্ধ্যার সময় বাতি দিতে হয়না হলে ঘরে বিপদ আসে 
৩৫) গোছলের পর শরীরে তেল মাখার পূর্বে কোন কিছু খেতে নেই 
৩৬) মহিলার পেটে বাচ্চা থাকলে কিছু কাটা-কাটি বা জবেহ করা যাবে না 
৩৭) পাতিলের মধ্যে খানা থাকা অবস্থায় তা খেলে পেট বড় হয়ে যাবে 
৩৮) কোন ব্যক্তি বাড়ি হতে বাহির হলে যদি তার সামনে খালি কলস পড়ে যায় বা কেউ খালি কলস নিয়ে তার সামনে দিয়ে অতিক্রম করে তখন সে যাত্রা বন্ধ করে দেয়, বলে আমার যাত্রা আজ শুভ হবে না 
৩৯) ছোট বাচ্চাদের হাতে লোহা পরিধান করাতে হবে 
৪০) রুমাল, ছাতা, হাত ঘড়ি ইত্যাদি কাউকে ধার স্বরূপ দেয়া যাবে না 
৪১) হোঁচট খেয়ে পড়ে গেলে ভাগ্যে দুর্ভোগ আছে 
৪২) হাত থেকে প্লেট পড়ে গেলে মেহমান আসবে 
৪৩) নতুন স্ত্রী কোন ভাল কাজ করলে শুভ লক্ষণ 
৪৪) পাখি ডাকলে বলা হয় ইষ্টি কুটুম (আত্মীয়)আসবে 
৪৫) কাচা মরিচ হাতে দিতে নাই 
৪৬) তিন রাস্তার মোড়ে বসতে নাই 
৪৭) খানার সময় যদি কারো ঢেকুর আসে বা মাথার তালুতে উঠে যায়, তখন একজন আরেকজনকে বলে, দোস্ত তোকে যেন কেউ স্মরণ করছে বা বলা হয় তোকে গালি দিচ্ছে 
৪৮) কাক ডাকলে বিপদ আসবে 
৪৯) শুঁকুন ডাকলে মানুষ মারা যাবে 
৫০) পেঁচা ডাকলে বিপদ আসবে 
৫১) তিনজন একই সাথে চলা যাবে না 
৫২) দুজনে ঘরে বসে কোথাও কথা বলতে লাগলে হঠাৎ টিকটিকির আওয়াজ শুনা যায়, তখন একজন অন্যজনকে বলে উঠে দোস্ত তোর কথা সত্য, কারণ দেখছস না, টিকটিকি ঠিক ঠিক বলেছে” 
৫৩) একজন অন্য জনের মাথায় টোকা খেলে দ্বিতীয় বার টোকা দিতে হবে, একবার টোকা খাওয়া যাবে নানতুবা মাথায় ব্যথা হবে/শিং উঠবে 
৫৪) ভাত প্লেটে নেওয়ার সময় একবার নিতে নাই 
৫৫) নতুন জামাই বাজার না করা পর্যন্ত একই খানা খাওয়াতে হবে 
৫৬) নতুন স্ত্রীকে স্বামীর বাড়িতে প্রথম পর্যায়ে আড়াই দিন অবস্থান করতে হবে
 ৫৭) পাতিলের মধ্যে খানা খেলে মেয়ে সন্তান জন্ম নিবে 
৫৮) পোড়া খানা খেলে সাতার শিখবে 
৫৯) পিপড়া বা জল পোকা খেলে সাতার শিখবে 
৬০) দাঁত উঠতে বিলম্ব হলে সাত ঘরের চাউল উঠিয়ে তা পাক করে কাককে খাওয়াতে হবে এবং নিজেকেও খেতে হবে 
৬১) সকাল বেলা ঘুম থেকে উঠেই ঘর ঝাড়দেয়ার পূর্বে কাউকে কোন কিছু দেয়া যাবে না 
৬২) রাতের বেলা কোন কিছু লেন-দেন করা যাবে না 
৬৩) সকাল বেলা দোকান খুলে যাত্রা (নগদ বিক্রি) না করে কাউকে বাকী দেয়া যাবে নাতাহলে সারা দিন বাকীই যাবে 
৬৪) দাঁড়ী-পাল্লা, মাপার জিনিস পায়ে লাগলে বা হাত থেকে নিচে পড়ে গেলে সালাম করতে হবে, না হলে লক্ষ্মী চলে যাবে 
৬৫) শুকরের নাম মুখে নিলে ৪০দিন মুখ নাপাক থাকে 
৬৬) রাতের বেলা কাউকে চুন ধার দিলে চুন না বলে ধই বলতে হয় 
৬৭) বাড়ি থেকে বের হলে রাস্তায় যদি হোঁচট খেয়ে পড়ে যায় তাহলে যাত্রা অশুভ হবে 
৬৮) কোন ফসলের জমিতে বা ফল গাছে যাতে নযর না লাগে সে জন্য মাটির পাতিল সাদা-কালো রং করে ঝুলিয়ে রাখতে হবে 
৬৯) বিনা ওযুতে বড় পীর (!!) আবদুল কাদের জিলানীর নাম নিলে আড়াইটা পশম পড়ে যাবে 
৭০) নখ চুল কেটে মাটিতে দাফন করতে হবে, কেননা বলা হয় কিয়ামতের দিন এগুলো খুঁজে বের করতে হবে 
৭১) বাচ্চারা বেশি দুষ্টামি ক্রলে,আনেকে বলে উপরি আছে কোন কিছু ভর করেছে
৭২) মহিলাগণ হাতে বালা বা চুড়ি না পড়লে স্বামীর অমঙ্গল হবে 
৭৩) স্ত্রীগণ তাদের নাকে নাক ফুল না রাখলে স্বামীর বেঁচে না থাকার প্রমাণ 
৭৪) দা, কাচি বা ছুরি ডিঙ্গিয়ে গেলে হাত-পা কেটে যাবে 
৭৫) গলায় কাটা বিঁধলে বিড়ালের পা ধরে মাপ চাইতে হবে 
৭৬) বেচা কেনার সময় জোড় সংখ্যা রাখা যাবে নাযেমন, এক লক্ষ টাকা হলে তদস্থলে এক লক্ষ এক টাকা দিতে হবেযেমন, দেন মোহর (কাবীন) এর সময় করে থাকে, একলক্ষ এক টাকা ধার্য করা হয় 
৭৭) বন্ধু মহলে কয়েকজন বসে গল্প-গুজব করছে, তখন তাদের মধ্যে অনুপস্থিত কাউকে নিয়ে কথা চলছে, এমতাবস্থায় সে উপস্থিত হলে, কেউ কেউ বলে উঠে দোস্ত তোর হায়াত আছেকারণ একটু আগেই তোর কথা বলছিলাম 
৭৮) হঠাৎ বাম চোখ কাঁপলে দুখ: আসে 
৭৯) বাড়ী থেকে কোথাও জাওয়ার উদ্দেশে বেড় হলে সে সময় বাড়ির কেউ পেছন থেকে ডাকলে অমঙল হয় 
৮০) স্বামীর নাম বলা জাবে না এতে অমঙল হয়
৮১) বাছুর এর গলায় জুতার টুকরা ঝুলালে কারো কু দৃষ্টি থেকে বাচা যায়এইসব কুসংস্কারের মধ্যে আপনি কইটা জানেন? মন্তব্য করুন
৮২) আঙ্গুলের ইশারায় কবর দেখালে সেই আঙ্গুল পঁচে যায়
৮৩) প্রথম সন্তান মারা গেলে পরের সন্তানের কান ফুটো করে দিতে হয়, তাতে সে দীর্ঘ হায়াত পায়
৮৪)  ভাঙ্গা কুলায় লাথি মারলে জমির ফসল কমে যায়
৮৫)  গর্ভবর্তী মহিলাকে এক কাতে শয়ন করতে নেইএতে বাচ্চা প্রতিবন্ধী হয়
৮৬)  রাতে বাঁশ কাটা যাবে না
৮৭)  রাতে গাছের পাতা ছিঁড়া ও ফল তোলা নিষেধ
৮৮) ঘর থেকে বের হয়ে বিধবা নারী চোখে পড়লে যাত্রা অশুভ হয়
৮৯) বিধবা নারীকে অবশ্য অবশ্যই সাদা কাপড় পরিধান করতে হবে

৯০)  সোমবারের দিন কাউকে বিয়ের প্রস্তাব দেয়া নিষেধ

৯১)  নবী করিম সা.-এর নাম শুনলে হাতে চুম্বন খাওয়া, তদ্রুপ মক্কা-মদিনার ছবি দেখলে চুমো খাওয়া.
৯২) পর পর কয়েক সন্তান মারা যাওয়ার পর ছেলে হলে বড়শি পুড়ে তার কপালে দাগ দেয়া দরকার
৯৩)  মৃতের বাড়িতে ৩ দিন পযর্ন্ত মাছ-গোশত না খাওয়া, বাধ্যতামূলক নিরামিষ খাওয়া উচিত
৯৪)  পুরুষের বুকে লোম থাকা স্ত্রীকে ভালোবাসার পরিচায়ক মনে করা
৯৫)  কবরের খোদাইয়ের সময় প্রথম কোপের মাটি রেখে দেয়া
 ৯৬)  দাঁত উঠতে বিলম্ব হলে সাত বাড়ি থেকে চাল উঠিয়ে তা রান্না করে কাককে খাওয়ানো ও নিজেও খাওয়া
৯৭)
৯৮) সকালে ঘুম থেকে উঠে ঘর ঝাড়ু দেয়ার আগ পর্যন্ত খাওয়ার জন্য কাউকে কোনো কিছু দেয়া নিষেধ
৯৯)  রাতে কোনো কিছুর লেনদেন করা ভালো নয়

১০০)   সূর্যগ্রহণের সময় গর্ভবতী নারীরা কিছু কাটলে গর্ভের সন্তান নাক-কান বা ঠোঁট কাটা অবস্থায় জন্ম নেয়
১০১)   নতুন বউকে বাপের বাড়ি থেকে ধান এনে স্বামীর বাড়ির গোলায় রাখা

১০২)  ঢেঁকির ওপর বসে আহার করলে বউ মারা যায় বলে মনে করা

এই কথা গুলি বেশির ভাল বিদ্যানগন বলেছেন শির্ক।
শির্ক এই জন্য যে মানূষ এই নিকৃস্ট কথা গুলির মাধ্যমে বুঝাইতে চায় তারা গায়েবের খবর জানেন।

এই গুলি গায়বের সাথে জড়িত। আর আল্লাহ ছাড়া কেউ গায়েব জানেন। কেউ যদি বলে আল্লাহ ছাড়া অন্য কেউ গায়েব জানেন তাহলে সে মুশরিক হয়ে যাবে।
এই পাপের তাওবা করা বাধ্যতামূলক।
এই কথা গুলির জন্য আল্লাহর কাছে তাওবা করতে হবে।
এবং ওয়াদা করতে হবে এই গুলির জন্য আল্লাহর কাছে।
জীবনে যেন এই গুলির সাথে না জড়িয়ে যাই।
নারীরা বেশি এই কথা গুলি বিশ্বাস করে তাই বলে তাদেরকে  জর পূর্বক সাবধান করুন। ভাল করে বুঝিয়ে দিন।

আল্লাহ তুমি আমাদের সবাইকে শির্ক থেকে মুক্ত করুন।

আসুনঃ সকল বিধান বাতিল কর, ওহীর বিধান কায়েম কর।
------------------------------------------------------

জ্ঞানীদের কলম থেকে নেওয়া।